ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া থানা ছেরে চলে গেলেন পুলিশ সদস্যরা

Doinik Kumar
নভেম্বর ১৯, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর আবারও হামলার আশঙ্কায় থানা ছেড়ে চলে গেলেন পুলিশ সদস্যরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

জানা গেছে, সকাল থেকে বিকেল পর্যন্ত পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান-ইজিবাইকে করে থানা ছেড়ে চলে যান। তবে কোথায় যাচ্ছেন এ বিষয়ে কোনো পুলিশ সদস্য কথা বলতে রাজি হননি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপরিদর্শক (এসআই) জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় আসে ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) অফিসার ফোর্সের ২০০ জন পুলিশ। তারা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করার পর থেকে তারা পুনরায় হামলার আতঙ্কে রয়েছে। তবে তারা কেউ পালিয়ে যাচ্ছে না, সবাই গোপালগঞ্জ পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই থানার আরেকজন কর্মকর্তা বলেন, থানায় পরিদর্শক ৩ জন, অ্যাডিশনাল এসপি দুইজন, এস আই ৭, এএসআই ৭, কনস্টেবল ৩০-৩৫ জন‌ কর্মরত ছিলেন। গত ১৩ নভেম্বর ব্যাটালিয়ন ও আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) অফিসার ফোর্স ২০০ জন টুঙ্গিপাড়া থানায় আসেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকরা থানা ঘেরাও করে। পরে পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে গেলে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

একপর্যায়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেয় হামলাকারীরা। তাদের দেওয়া আগুনে  থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল, থানার বিভিন্ন কক্ষ, মালামাল পুড়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।