মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়টি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিশেষ করে এ ধরনের কোনো উদ্যোগ ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এ চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি যদি...
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার সম্ভাবনার বিষয়টি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিশেষ করে এ ধরনের কোনো উদ্যোগ ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এ চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি যদি আরও বিস্তৃত হয়, তাহলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। তার ভাষায়, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়; এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে খলিলুর রহমান আরও বলেন, বিষয়টি নির্ভর করবে চুক্তির সদস্যদের অভিপ্রায়ের ওপর। সদস্যরা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, দিল্লি সব ধরনের ঘটনাপ্রবাহের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। বিশেষ করে ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয় হলে তা আরও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
তিনি বলেন, ভারতের নিরাপত্তা সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।