ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে পাচারের আগেই অস্ত্রসহ গ্রেফতার দুই কারবারি

Doinik Kumar
আগস্ট ১৫, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে অস্ত্র পাচারের আগেই পশ্চিমবঙ্গের বনগাঁ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই অস্ত্র পাচারকারী। অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, গত বুধবার (১২ আগস্ট) গভীর রাতে দুই ব্যক্তি অস্ত্র পাচার করতে যাচ্ছেন বলে গোপন সূত্রে খবর পায় বনগাঁ থানার পুলিশ। খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে সাহিদুল মণ্ডল ওরফে শরিফ এবং অনুপ খান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহিদুল মন্ডলের বাড়ি থেকে একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেফতারকৃত সাহিদুল মণ্ডল ওরফে শরিফ বনগাঁ থানার বাজিতলা এলাকার বাসিন্দা। অপরজন অনুপ খান বনগাঁ থানার ফুলতলা কলোনি এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া অস্ত্রটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

তদন্তকারীরা আরও জানতে পেরেছে, অভিযুক্ত অনুপ খান এবং সাহিদুল মন্ডল এর আগেও বাংলাদেশে অস্ত্র বিক্রির অভিযোগে পেট্রাপোল থানা এবং বনগাঁ থানা ছাড়াও বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু কিছুদিন জেল খাটার পরই জামিনে বাইরে এসে ফের বেআইনি অস্ত্র কাজের সঙ্গে যুক্ত হন। এছাড়াও সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি অনুপ এক বাংলাদেশি দুষ্কৃতির কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছিলেন বলেও পুলিশ খবর পায়।

অভিযুক্ত ব্যক্তি অনুপ খানের পেট্রাপোল বন্দরে একটি দোকান রয়েছে। সেই দোকানের আড়ালেই মাদক দ্রব্য ছাড়াও বেআইনি অস্ত্র সহ একাধিক অসাধু ব্যাবসা চালিয়ে আসছে। এছাড়া নেশা দ্রব্য এবং বেআইনি অস্ত্র বাংলাদেশে পাচার করত বলেও অভিযোগ রয়েছে।

তবে, অস্ত্রটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। বৃহস্পতিবার ১৩ আগষ্ট গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করে বনগাঁ থানার পুলিশ। আদালত তাদের রিমান্ডের নির্দেশ দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।