ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

Doinik Kumar
আগস্ট ১১, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং তার ছোট ভাই মাহের আল-আসাদকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

মঙ্গলবার দেওয়া রায়ে ১৪ বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় সংঘটিত অপরাধের জন্য তাদের দোষী সাব্যস্ত করা হয়। ওই সংঘাতে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে। একই মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাশার আল-আসাদের মামাতো ভাই আতেফ নাজিবকেও।

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে দায়ী করা হয়েছে। ওই দমন-পীড়ন থেকেই পরবর্তী সময়ে ব্যাপক গণঅভ্যুত্থান এবং গৃহযুদ্ধের সূত্রপাত হয়।
কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির ছিলেন আতেফ নাজিব। কারাগারের পোশাক পরা অবস্থায় তাকে একটি খাঁচার ভেতরে রাখা হয়।

পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান।২০১৪ সালের ডিসেম্বরে বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার পর বাশার আল-আসাদ ও তার ভাই মাহের সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান।

সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের সংঘাতের অবসানের পর ক্ষমতাচ্যুত আসাদ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে বিচারপ্রক্রিয়া শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।