ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন। তবে এরপর ইনিংসটা আর বড় করতে পারলেন না তানজিদ হাসান তামিম। বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। ১৯৭ বলে তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ৮ চার আর ১ ছক্কার মার। অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডারউইন টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৯ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড এখন ৪১ রানের। এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে...
ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন। তবে এরপর ইনিংসটা আর বড় করতে পারলেন না তানজিদ হাসান তামিম।
বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম। ১৯৭ বলে তার ১০১ রানের ইনিংসটিতে ছিল ৮ চার আর ১ ছক্কার মার।
অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডারউইন টেস্টে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৩৯ রান। নাজমুল হোসেন শান্ত ৫৩ আর মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের লিড এখন ৪১ রানের।
এর আগে ১ উইকেটে ৯৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক আর তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার ভয় অনায়াসে কাটিয়ে দেন।
দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করে বসেন। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে মুমিনুলের ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার।
তবে ভুল করেননি তামিম। মুমিনুল হককে নিয়ে ১০৩ রানের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের আরেকটি বড় জুটি গড়েন দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।