ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চেলসিতে যাচ্ছেন মার্তিনেজ

Doinik Kumar
আগস্ট ২৭, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনা শুরু করেছে চেলসি। দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে অভিজ্ঞ এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি করতে চায় লন্ডনের ক্লাবটি।

এক সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে,, ইতোমধ্যে ভিলাকে প্রস্তাবও দিয়েছে চেলসি। চেলসির গোলবার নিয়ে সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ক্লাব কর্তৃপক্ষ। গত সোমবার ফুলহ্যামের বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে গোলরক্ষক রবার্ট সানচেজের বেশ কিছু ভুল চোখে পড়ে। এরপরই গোলবার আরও শক্তিশালী করতে মার্তিনেজকে দলে আনার উদ্যোগ নিয়েছে চেলসি।

প্রাথমিকভাবে সানচেজের বিকল্প হিসেবে গত মৌসুমে স্ট্রাসবুর্গে ধারে খেলা ২১ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক মাইক পেন্ডার্সকে বিবেচনা করা হচ্ছিল। তবে প্রিমিয়ার লিগে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের কারণে মার্তিনেজ এখন চেলসির পছন্দের তালিকায় গুরুত্ব পাচ্ছেন।

অন্যদিকে, জাপানের গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে নেওয়ার পর মার্তিনেজকে ছেড়ে দেওয়ার বিষয়ে ইতিবাচক অ্যাস্টন ভিলা। ক্লাবটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সুজুকিকে এক নম্বর গোলরক্ষক হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি দলের গড় বয়স কমানোর লক্ষ্যও রয়েছে ভিলার। ফলে মার্তিনেজকে বিক্রি করে অর্থ সংগ্রহের সুযোগটিও কাজে লাগাতে চায় তারা।

২০২০ সালে ১৭ মিলিয়ন পাউন্ডে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্তিনেজ। এরপর ক্লাবটির হয়ে নিজেকে ইংলিশ ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। আর্জেন্টিনার হয়ে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর।

ভিলার জন্য এবারের দলবদলে খেলোয়াড় বিক্রি করে অর্থ সংগ্রহ করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উয়েফা ও প্রিমিয়ার লিগের আর্থিক বিধিমালা মেনে চলতে ক্লাবটির ওপর বাড়তি চাপ রয়েছে। মরগান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে চেলসিতে বিক্রি এবং ইউরি টিলেমান্স ও লুকাস দিনিয়ের ক্লাব ছাড়ার সম্ভাবনাও সেই আর্থিক পরিকল্পনার অংশ বলে মনে করা হচ্ছে।

চেলসির গোলরক্ষক সংকটের সঙ্গে মার্তিনেজকে ঘিরে ভিলার পরিকল্পনা মিলে যাওয়ায় দলবদলের আলোচনা এখন বেশ জমে উঠেছে। শেষ পর্যন্ত দুই ক্লাবের আলোচনা সফল হলে নতুন মৌসুমে চেলসির গোলবারে বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইনকে দেখা যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।