ব্যাডমিন্টন : নতুন কুঁড়ি স্পোর্টসে ফরিদপুর বালিকা দল রানার্সআপ
ক্রীড়া প্রতিবেদক, ফরিদপুর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টনে ফরিদপুর অঞ্চলের বালিকা দল রানার্সআপ হয়েছে। গতকাল শনিবার প্রতিযোগিতার ফাইনালে বালিকা দলটি খুলনা বিভাগের কাছে ২-০ সেটে হেরে রূপার পদক নিয়ে মাঠ ছাড়ে। এর আগে সেমিফাইনালে তারা রংপুর বিভাগকে ২-১ সেটে হারিয়ে ফাইনালে উঠেছিল। অন্যদিকে, বালক বিভাগে ফরিদপুর দল সেমিফাইনালে চট্টগ্রামের কাছে ২-০ সেটে এবং পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীর কাছে হেরে চতুর্থ স্থান লাভ করে। দ্বৈত ইভেন্টে রানার্সআপ হওয়ায় ফরিদপুর বালিকা দলকে ২৪ হাজার টাকা প্রাইজমানি দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কোচ আশুতোষ গুহের পরিচালনায় দলটি বর্তমানে ঢাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অবস্থান...
ক্রীড়া প্রতিবেদক, ফরিদপুর
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টনে ফরিদপুর অঞ্চলের বালিকা দল রানার্সআপ হয়েছে। গতকাল শনিবার প্রতিযোগিতার ফাইনালে বালিকা দলটি খুলনা বিভাগের কাছে ২-০ সেটে হেরে রূপার পদক নিয়ে মাঠ ছাড়ে। এর আগে সেমিফাইনালে তারা রংপুর বিভাগকে ২-১ সেটে হারিয়ে ফাইনালে উঠেছিল।
অন্যদিকে, বালক বিভাগে ফরিদপুর দল সেমিফাইনালে চট্টগ্রামের কাছে ২-০ সেটে এবং পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাজশাহীর কাছে হেরে চতুর্থ স্থান লাভ করে।
দ্বৈত ইভেন্টে রানার্সআপ হওয়ায় ফরিদপুর বালিকা দলকে ২৪ হাজার টাকা প্রাইজমানি দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। কোচ আশুতোষ গুহের পরিচালনায় দলটি বর্তমানে ঢাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অবস্থান করছে। বিজয়ী দলগুলো ২৭ জুলাই ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সমাপনী অনুষ্ঠানের বিশেষ ফটোসেশনে অংশ নেবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।