নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে অনুষ্ঠিত হয়েছে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এডুকেশন কর্নার আয়োজিত ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’। শুক্রবার সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলন আয়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। চন্দ্রপাড়া ডিগ্রি কলেজ, সদরপুরের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সকালের প্রকাশক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. ফজলুল হক খান, ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আজম, ব্র্যাক ব্যাংক পিএলসি টেকেরহাট শাখার এভিপি মো. ইকবাল হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানসহ অনেকে। বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবে ৫০ জন শিক্ষার্থী অংশ নেয় এবং ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরিতে ছয়জনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
