নিজস্ব প্রতিবেদক ফরিদপুরের ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর আবদুত তাওয়াব, নিহত ইউসুফ ফকিরের স্ত্রী বেদেনা বেগম ও ছেলে শাহাদাত হোসেনসহ অনেকে। বক্তারা ইউসুফ ফকিরকে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে সুষ্ঠু তদন্ত, আসামিদের...
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ব্যবসায়ী ইউসুফ ফকিরকে নির্মম নির্যাতনের পর হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে চরাঞ্চলবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন প্রফেসর আবদুত তাওয়াব, নিহত ইউসুফ ফকিরের স্ত্রী বেদেনা বেগম ও ছেলে শাহাদাত হোসেনসহ অনেকে। বক্তারা ইউসুফ ফকিরকে অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে সুষ্ঠু তদন্ত, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই নিখোঁজ হওয়ার দুই দিন পর চরমাধবদিয়া ইউনিয়নের মমিনখার হাট থেকে ইউসুফ ফকিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।