ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Doinik Kumar
জুলাই ২৫, ২০২৬ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের কোমরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি কোমরপুর স্কুলিয়ান ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। গত শুক্রবার ২নং ওয়ার্ড যুবসমাজের আয়োজনে কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের অ্যাডহক কমিটির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় ছিল। যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।