ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে দুগ্ধ শিল্প টেকসই করার লক্ষ্যে খামারিদের প্রশিক্ষণ

Doinik Kumar
মে ১৪, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী

‘আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, ডেইরি’ স্লোগানে ফরিদপুরের বোয়ালমারীতে দুগ্ধ খামার লাভজনক ও টেকসই করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে ব্র্যাক অফিস হলরুমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট এই কর্মশালার আয়োজন করে।ডা. মো. ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে ও এস এম মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মো. শেখ সাদী।
তিনি বলেন, পরিচ্ছন্নতা, সঠিক সময়ে টিকা ও উন্নত জাত নির্বাচন নিশ্চিত করলে মানসম্পন্ন দুধ উৎপাদন বৃদ্ধি পাবে।
মূল বিষয়ে আলোচনায় ডা. মো. ওয়ালিদ হোসেন খামারিদের ‘মডেল ফার্ম’ গড়ার আহ্বান জানিয়ে গাভী উন্মুক্ত রাখা ও পরিষ্কার পানি সরবরাহের কৌশল শেখান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. ইলিয়াস আলী, মো. সোহেল হোসেন ও মো. আনিসুর রহমান। শেষে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করা হয়।
খামারিরা এই উদ্যোগের প্রশংসা করে ব্র্যাকের কৃত্রিম প্রজনন প্রযুক্তির সুবিধা ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।