ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর প্রেসক্লাবের অফিস সহায়ক মো. জাকির হোসেনের মাতার ইন্তেকাল ও দাফন সম্পন্ন

Doinik Kumar
মে ১৪, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর প্রেসক্লাবের পিয়ন মো. জাকির হোসেনের মাতা ফাতেমা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব স্থানীয় আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আলিপুর পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।

গভীর শোক প্রকাশ 

ফাতেমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফরিদপুর প্রেসক্লাব। ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এবং দৈনিক কুমার পত্রিকার সম্পাদক এস  এম রুবেল এক যৌথ বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।