নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর প্রেসক্লাবের পিয়ন মো. জাকির হোসেনের মাতা ফাতেমা বেগম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব স্থানীয় আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আলিপুর পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।
গভীর শোক প্রকাশ
ফাতেমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ফরিদপুর প্রেসক্লাব। ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল এবং দৈনিক কুমার পত্রিকার সম্পাদক এস এম রুবেল এক যৌথ বিবৃতিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।