নিজস্ব প্রতিবেদক ফরিদপুর সদর উপজেলার বনগ্রামে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বনগ্রামে ‘সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদ’ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, রাসিনের সমন্বয়কারী সিরাজ-ই-কবির খোকন এবং সংগঠনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম রুনু। বক্তারা বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখে। পাশাপাশি শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতে মায়েদের সচেতন...
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর সদর উপজেলার বনগ্রামে দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার বনগ্রামে ‘সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদ’ শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির নির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা শিপ্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হস্তশিল্প ও সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদি সাব্বির, রাসিনের সমন্বয়কারী সিরাজ-ই-কবির খোকন এবং সংগঠনের নির্বাহী পরিচালক মাহমুদা বেগম রুনু।
বক্তারা বলেন, অর্থনৈতিক স্বাবলম্বিতা নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে ভূমিকা রাখে। পাশাপাশি শিশুদের অতিরিক্ত মোবাইল আসক্তি কমাতে মায়েদের সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন এবং দুজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।