ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে প্রথম ‘হাঁস খেলা’: দর্শকের ভিড়ে জমে উঠল পুকুরপাড়

Doinik Kumar
জুন ২৯, ২০২৬ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
স্মার্টফোন আর সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে হারিয়ে যেতে বসা গ্রামীণ লোকজ খেলাকে ফিরিয়ে আনতে ফরিদপুর সদরে প্রথমবারের মতো আয়োজিত হলো ঐতিহ্যবাহী ‘হাঁস খেলা’। গত শুক্রবার (২৬ জুন) বিকেলে পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বাইতুল আমান আদর্শ একাডেমি সংলগ্ন পুকুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী প্রতিযোগিতা।
টেলিভিশন ও ইন্টারনেটে লোকজ খেলা দেখে অনুপ্রাণিত হয়ে এই আয়োজনের উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা শেখ আব্দুল গফুর প্রামাণিক (৫৭)। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে তা পূর্ণাঙ্গ রূপ পায়। মোট ২১ জন প্রতিযোগীকে তিনটি গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী, পুকুরে ছেড়ে দেওয়া হাঁস ২০ মিনিটের মধ্যে যে আগে ধরতে পারেন, তিনিই বিজয়ী।
প্রতিযোগিতায় প্রথম হন নবম শ্রেণির শিক্ষার্থী মো. ইয়াসিন (১৫), দ্বিতীয় সম্রাট মোল্লা (১৭) ও তৃতীয় স্যানিটারি মিস্ত্রি সিদ্দিক মোল্লা (৫৩)। খেলা দেখতে সকাল থেকেই পুকুরপাড়ে শত শত নারী-পুরুষ ভিড় জমান।
অন্যতম উদ্যোক্তা শেখ রিপন (৩৬) জানান, প্রথমবারেই অভাবনীয় সাড়া মিলেছে এবং আগামী বছর থেকে আরও বড় আকারে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি আস্ত খাসি দেওয়ার কথা ভাবা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।