ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলজেরিয়াকে উড়িয়ে আর্জেন্টিনার শুভসূচনা, মেসির হ্যাটট্রিকে ফরিদপুরে উল্লাস

Doinik Kumar
জুন ১৭, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ শুভসূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে পরাজিত করেছে আলবিসেলেস্তেরা। দলের এই জয়ে মুখ্য ভূমিকা রেখেছেন অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি।

এদিকে আর্জেন্টিনার এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি ঘিরে ফরিদপুর শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। প্রিয় দলের খেলা উপভোগ করতে শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে ফরিদপুর শহরের স্বর্ণপট্টি মোড়ে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী একত্রিত হয়ে ম্যাচটি উপভোগ করেন।

ম্যাচের শুরু থেকেই বড় পর্দার সামনে উপস্থিত দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচের প্রথমার্ধে মেসির প্রথম গোলের পরপরই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠেন উপস্থিত দর্শকরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় গোলের সময়ও সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাস ও উন্মাদনা রূপ নেয় উৎসবে।

খেলা দেখতে আসা স্বর্ণপট্টি এলাকার ফুটবলপ্রেমী সমর্থকরা জানান, বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসির এমন অবিশ্বাস্য পারফরম্যান্স তাদের দীর্ঘদিন মনে থাকবে। বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁর এই হ্যাটট্রিক বিশ্বকাপের সৌন্দর্য ও আকর্ষণ অনেক বাড়িয়ে দিয়েছে।

ম্যাচ শেষ হতেই সমর্থকরা ভুভুজেলা বাজিয়ে ও স্লোগান দিয়ে আর্জেন্টিনার জয় উদযাপন করেন। বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতেও একইভাবে বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন ফরিদপুরের ফুটবল অনুরাগীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।