নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া ইউনিয়নে শুক্রবার (১২ জুন) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পেশেন্ট পয়েন্ট লিমিটেডের আয়োজনে এই ক্যাম্পে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা পান।
সকাল থেকে বিকেল পর্যন্ত চলা ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক পরামর্শ ও পরবর্তী চিকিৎসার দিকনির্দেশনা দেওয়া হয়। সকল উপস্থিত রোগীর জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, দেশের অনেক মানুষ সঠিক তথ্যের অভাবে দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
