নিজস্ব প্রতিবেদক
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস ও এসিজিসহ বিভিন্ন শিশু সংগঠনের প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, বিবিএসের ২০২২ সালের জরিপ অনুযায়ী দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিয়োজিত, যার মধ্যে ১০ লাখের বেশি ঝুঁকিপূর্ণ কাজে রয়েছে। বর্জ্য সংগ্রহ ও পুনঃ প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত শিশুরা স্বাস্থ্য ও শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
সনাক সদস্য মাহবুবুর রহমান সরকারের কাছে সাত দফা সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে জাতীয় কর্মপরিকল্পনা হালনাগাদ, শ্রম আইন কার্যকর প্রয়োগ এবং দরিদ্র পরিবারের সামাজিক সুরক্ষা জোরদার করা।
অনুষ্ঠান শেষে ‘শিশুশ্রমকে লাল কার্ড দেখাই’ স্লোগানে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
