ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ঈদ উদযাপন

Doinik Kumar
জুন ২, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

এস এম রিমেল
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের নিবাসীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করেছে জেলা প্রশাসন। এই উপলক্ষে শিশুদের মাঝে নতুন নোটের সালামি বিতরণ ও বিশেষ খাবারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
তিনি নিজ হাতে শিশুদের হাতে নতুন নোটের সালামি তুলে দেন। এতে শিশুদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের মূল ধারায় সম্পৃক্ত করতেই এই মানবিক উদ্যোগ। সালামি বিতরণের পাশাপাশি শিশুদের জন্য বিশেষ খাবার ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এই আয়োজনে আনন্দ প্রকাশ করে শিশুরা।
জেলা প্রশাসনের এই উদ্যোগ স্থানীয় মহলেও বেশ প্রশংসিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।