নিজস্ব প্রতিবেদক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের কমলাপুর এলাকার ময়েজ মঞ্জিলে এ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান, জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
