ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত

Doinik Kumar
মে ১৯, ২০২৬ ৮:১১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মুখী মহাসড়কে দুটি মিনি ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে ভাঙ্গা পৌরসভার আতাদী এলাকায় ফ্লাইওভারে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গাছের চারাবাহী একটি মিনি ট্রাকের চাকা পাংচার হলে চালক সড়কের পাশে থামিয়ে মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে মাছবাহী একটি মিনি ট্রাক সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মাছবাহী ট্রাকের চালক শামীম (৪০) নিহত হন। তিনি যশোর জেলার বাসিন্দা। আহত অপর চালককে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর পরিচয় এখনো শনাক্ত হয়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. সোহেল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। নিহতদের সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।