ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যৌতুকের জন্য স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Doinik Kumar
মে ১৯, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তারকে (২২) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শাহীন মীর মালতকে (৩৪) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা    পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালে স্মৃতি আক্তারের সঙ্গে শাহীনের বিয়ে হয়। তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শাহীন মাদকাসক্ত হয়ে পড়েন এবং যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন। ২০২১ সালে নিহতের পরিবার প্রায় এক লাখ টাকা যৌতুক দিলেও পরে আরও তিন লাখ টাকা দাবি করা হয়।
২০২২ সালের ২৮ জানুয়ারি সন্ধ্যা থেকে রাতের মধ্যে শাহীন স্মৃতিকে ঘরের ভেতর শ্বাসরোধে হত্যা করেন। পরদিন পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের বাবা ফারুক মাতুব্বর ৩১ জানুয়ারি কোতোয়ালি থানায় মামলা করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গোলাম রব্বানী বলেন, এই রায় যৌতুকের বিরুদ্ধে সমাজে একটি শক্ত বার্তা দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।