ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শুরু হলো নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক ক্রিকেট

Doinik Kumar
মে ১৯, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচ জেলার খেলোয়াড়দের অংশগ্রহণে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে শুরু হয়েছে নতুন কুড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা। গতকাল সোমবার  সকালে ফরিদপুর জেলা স্টেডিয়ামে একযোগে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টের মাধ্যমে এই প্রতিযোগিতার প্রথম দিনের খেলা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় স্বাগতিক ফরিদপুর ছাড়াও গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর জেলার খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।
পাঁচ জেলার দলগুলো স্টেডিয়ামের দুই পাশে একই সময়ে ছেলে ও মেয়েদের আলাদা ম্যাচে মাঠে নামে। প্রতিটি ম্যাচ ১০ ওভারের।
 প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। সকালে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান এবং জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।