ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ঈদুল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Doinik Kumar
মে ১৯, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে ফরিদপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জানানো হয়, ঈদুল আযহার প্রথম জামাত সকাল ৭টায় ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্থানীয় মসজিদে জামাত আয়োজন করা হবে।
সভায় ঈদে আলোকসজ্জা না করা, সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন, অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ অভিযান এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে পৌরসভাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় পুলিশ সুপার নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সিভিল সার্জন মাহমুদুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, ইমাম কমিটি ও বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।