ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন: ফরিদপুরে গ্রেফতার ১, মরদেহ উদ্ধার

Doinik Kumar
মে ১৭, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের চর মাধবদী ইউনিয়নে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত আসামি মোঃ উজ্জ্বল খানকে (৩৮) রাজবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম জানান, গত ১৪ মে কালিতলা এলাকার একটি পুকুরপাড় থেকে জাহানারা বেগম (৩০) ও তার ৫ বছরের মেয়ে সামিয়ার মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে জানা যায়, ঢাকার আমিনবাজারে ইটভাটায় কাজের সূত্রে জাহানারার সঙ্গে বিবাহিত উজ্জ্বলের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত ৪ মার্চ বিয়ের প্রলোভনে তাদের ফরিদপুরে ডেকে এনে কথাকাটাকাটির একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল ও আলামত উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।