ঢাকারবিবার , ১৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

Doinik Kumar
মে ১৭, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শিমুল পারভেজ টিটুল, গোয়ালন্দ
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও নিয়মিত ফেরি সংকট, দীর্ঘ যানজট ও দুর্ভোগে যাত্রী ও পরিবহন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। তারা আরও বলেন, দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলো, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।