ঢাকাবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় লিচু পাড়া নিয়ে বিরোধ: হামলায় বাগান মালিকের মৃত্যু

Doinik Kumar
মে ১৪, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, সালথা

ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হামলায় আজিজুল মোল্যা (৬২) নামের এক বাগান মালিক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এই হামলার ঘটনা ঘটে। নিহত আজিজুল ফুলবাড়িয়া গ্রামের গুপিনগর পাড়ার মৃত মানো মোল্যার ছেলে।

ঘটনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে আজিজুল মোল্যার বাগান থেকে লিচু পাড়ছিলেন পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের সাকিল মুন্সী ও তুষার মুন্সী। এসময় আজিজুলের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাকিল ও তুষার আকরামকে মারধর করেন।

বাজারে হামলা ও মৃত্যু

সন্ধ্যায় আজিজুল মোল্যা ফুলবাড়িয়া বাজারে গিয়ে তার ছেলেকে মারধরের কারণ জানতে চান। এসময় অভিযুক্ত সাকিল ও তুষারসহ তাদের পরিবারের সদস্যরা আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হামলাকারীরা বাঁশ দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। রাত ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের বক্তব্য ও বর্তমান পরিস্থিতি

খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, “লিচু পাড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর করা হয়, পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।