ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২০৩০ সালের মধ্যে ফরিদপুর পৌরসভা হবে আধুনিক ‘ক্লিন সিটি’ : নায়াব ইউসুফ

Doinik Kumar
মে ১৩, ২০২৬ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

 ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভায় চৌধুরী  নায়াব ইউসুফ

পৌর প্রতিবেদক, ফরিদপুর
২০৩০ সালের মধ্যে ফরিদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের এক মতবিনিময় সভায় এই লক্ষ্য নির্ধারণ করা হয়।
পৌর প্রশাসক ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি চৌধুরী নায়াব ইবনে ইউসুফ। সভায় প্রায় ৬ লাখ নাগরিকের এই পৌরসভায় রাস্তা ও ড্রেন নির্মাণ সম্পন্ন করা, মশক নিধন জোরদার এবং এমপির সাথে সমন্বয় করে উন্নয়ন কাজ পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট নিয়ন্ত্রণ, সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও সোলার লাইট স্থাপনের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকি, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, শিমুল দাস, এএফএম কাইয়ুম জঙ্গী, আজম খান, তানভীর চৌধুরী রুবেল, খন্দকার শামসুল আরেফিন সাগর, মিজানুর রহমান মিনাল ও বেনজির আহমেদ তাবরিজ।
উপস্থিত ছিলেন গোবিন্দ চন্দ্র মণ্ডল, শরিফুল হাসান, সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, লাইজিং হোসেন রাজু, আশিকুর রহমান, সৈয়দ আশরাফ, এস এম রফিকুল ইসলাম, গোলাম মোস্তফা মিরাজ ও রেজওয়ান বিশ্বাস তরুণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।