ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের যাত্রা শুরু

Doinik Kumar
মে ১০, ২০২৬ ৮:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার শহরের গোয়ালচামট এলাকায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই কেন্দ্রের শুভ উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরবর্তীতে সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে  পরিকল্পিতভাবে দেশের শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে নতুন প্রজন্মকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হলেও বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ শুরু করেছে।
তিনি আরও বলেন, মাদক ও দুর্নীতির মতো সামাজিক ব্যাধি মোকাবিলায় সুশিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত ও সচেতন সমাজই পারে একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ বলেন, আমার বাবা, দাদা, তার বাবারাও ফরিদপুরে শিক্ষা  নিয়ে কাজ করেছেন। আমিও আপনাদের পাশে আছি। আপনারা জানেন আমাদের পরিবার শিক্ষা নিয়ে কখনও রাজনীতি করেনি।
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল আমাদের আসতে একটু দেরি হয়েছে। অনাকাঙ্খিঙ্খত এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
তবে অনুষ্ঠান চলাকালে অনাকাঙ্ক্ষিত হট্টগোলের ঘটনা ঘটে। জানা গেছে, আমন্ত্রিত দুই সংসদ সদস্য সভাস্থলে পৌঁছানোর আগেই উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হওয়ায় তাদের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে স্লোগান দিতে থাকেন। প্রধান অতিথির বক্তব্য চলাকালে এই বিশৃঙ্খলা সৃষ্টি হলে একপর্যায়ে প্রতিমন্ত্রী দ্রুত বক্তব্য শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। অপ্রীতিকর এই পরিস্থিতি সত্ত্বেও আঞ্চলিক কেন্দ্রটি এই অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।