নিজস্ব প্রতিবেদক
দিনের আলোয় যাদের শিক্ষার দরজা বন্ধ হয়ে গেছে, রাতের বেলায় তাদের জন্য নতুন এক সুযোগ তৈরি হলো ফরিদপুরে। শুক্রবার সন্ধ্যায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের আদমপুর শাহাজদ্দিন মন্ডল একাডেমিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’।
উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় সংসদ সদস্য বলেন, “শিক্ষাই আলো, আর এই আলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, জীবনের বাস্তবতায় যারা দিনে পড়াশোনার সুযোগ পাননি, এই নৈশ বিদ্যালয় তাদের জীবনমান উন্নয়নে ও সমাজ গঠনে ভূমিকা রাখবে।
বক্তারা উদ্যোগটিকে সময়োপযোগী আখ্যা দিয়ে সকলের সহযোগিতা কামনা করেন। বিদ্যালয়টির কার্যক্রম সফলভাবে পরিচালিত হলে ফরিদপুরকে শতভাগ শিক্ষিত জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
