ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গুরুর পথে ধর্মদাস : গ্রামের শিশুদের ছবি আঁকা শেখাচ্ছেন সুলতান-শিষ্য

Doinik Kumar
মে ৬, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নাছির কবিরাজ, নড়াইল
নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামে শিল্পী এস এম সুলতানের সুযোগ্য শিষ্য ধর্মদাস মল্লিক গড়ে তুলেছেন এক অনন্য শিল্পস্বর্গ ‘চারুকুঠি’। এটি কেবল একটি একতলা ভবন নয়, বরং গ্রামবাংলার কৃষ্টি ও প্রকৃতির এক জীবন্ত সংগ্রহশালা। রাজধানীর ব্যস্ততা ছেড়ে নাড়ির টানে গ্রামে ফিরে ২০২০ সাল থেকে তিনি এখানে বিনামূল্যে অর্ধশত শিশুকে ছবি আঁকা শেখাচ্ছেন।
খুলনা, চট্টগ্রাম ও ঢাকা থেকে চারুকলায় উচ্চতর ডিগ্রি নেওয়া এই শিল্পী কিংবদন্তি সুলতানের সান্নিধ্যে কাটিয়েছেন দীর্ঘ সাত বছর। সেই অনুপ্রেরণা থেকেই তিনি প্রতিষ্ঠা করেছেন ‘চারুকুঠি শিল্পালয়’। এখানে শিশুরা কেবল রং-তুলি নিয়ে খেলা করে না, বরং বাগান পরিচর্যা ও ফসল ফলানোর মাধ্যমে প্রকৃতির পাঠ গ্রহণ করে। প্রতি শনিবার ‘এসো কাজ শিখি’ ক্লাসের মাধ্যমে তাদের জীববৈচিত্র্য ও মৃত্তিকার ঘ্রাণ নিতে শেখান ধর্মদাস।
শিল্পী ধর্মদাসের প্রতিবাদী সত্তা ফুটে উঠেছিল কিশোর বয়সে একটি মৃত কবুতরের ছবি আঁকার মধ্য দিয়ে। আজ তাঁর বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে আছে শত শত চিত্রকর্ম ও টেরাকোটার কাজ।
তবে স্থানাভাবে সহস্রাধিক ছবি নষ্ট হতে চলায় তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। গুরুর আদর্শে অনুপ্রাণিত এই শিল্পী মনে করেন, শৈল্পিক চর্চার মাধ্যমেই আগামীর প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
ধর্মদাসের এই নিঃস্বার্থ কর্মযজ্ঞ আজ শিমুলিয়া গ্রামকে করে তুলেছে শিল্পের এক উর্বর জনপদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।