মডেল ও অভিনেত্রী অভিনেত্রী লিনা আক্তার রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রিধিকাকে দেখতে এসে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হন তিনি। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ওসি বলেন, ঘটনার দিন হাসিবুর তার প্রেমিকা রিধিকাকে দেখতে ঘটনাস্থলে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে...
মডেল ও অভিনেত্রী অভিনেত্রী লিনা আক্তার রিধিকার আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দিন রিধিকাকে দেখতে এসে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হন তিনি।
রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, রিধিকার মা শনিবার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে।
ওসি বলেন, ঘটনার দিন হাসিবুর তার প্রেমিকা রিধিকাকে দেখতে ঘটনাস্থলে এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকা রিধির লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যার আগে প্রেমিক হাসিবুরের সঙ্গে তার কথাকাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে রিধিকাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার সময় রিধিকা তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রিধিকার মায়ের দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় হাসিবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।