ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় লিজের জমিতে দোতলা ভবন: দেড় বছরেও হয়নি উচ্ছেদ

Doinik Kumar
মে ৬, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকআলফাডাঙ্গা
ফরিদপুরের আলফাডাঙ্গায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি লিজ নিয়ে শর্ত ভঙ্গ করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সবজি চাষের শর্তে ১১ শতাংশ জমি লিজ নিয়ে জাকির হোসেন শেখ নামের এক প্রভাবশালী ব্যক্তি সেখানে চারতলা ফাউন্ডেশনের দোতলা ভবন নির্মাণ করেছেন। পাউবো দেড় বছর আগে লিজ বাতিল করে উচ্ছেদ নোটিশ দিলেও রহস্যজনক কারণে ভবনটি এখনো অপসারণ করা হয়নি।
গোপালপুর বাজারস্থ বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় এই অবৈধ স্থাপনা ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ রয়েছে, উচ্ছেদ না হওয়ায় ওই চক্রটি বর্তমানে আরও বেপরোয়া হয়ে মসজিদ ও এলজিইডির পাকা রাস্তাসহ অন্যের লিজকৃত জমিও দখল করছে। পাউবোর তালিকায় ওই এলাকায় জাকির হোসেনসহ ৩১টি অবৈধ স্থাপনার নাম থাকলেও উচ্ছেদ প্রক্রিয়া থমকে আছে। ভুক্তভোগীদের অভিযোগ, জাকির হোসেনের ভাই পুলিশে কর্মরত থাকায় তিনি ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং প্রতিবাদকারীদের হুমকি দিচ্ছেন। সরেজমিনে দেখা যায়, শর্ত অমান্য করে ওই জমিতে দোতলা ভবন ও একাধিক দোকানঘর তোলা হয়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের কাছে ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে; বরাদ্দ পেলেই অভিযান চালিয়ে সরকারি জমি উদ্ধার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।