ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে শ্রমিক দল নেতার ঘর ভস্মীভূত, নাশকতার আশঙ্কা

Doinik Kumar
মে ৪, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর শহরের মাওলানা আব্দুল আলী সড়কে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান জুয়েলের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার রাত আনুমানিক ৯টার দিকে আকস্মিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ও খাটসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে পরিবারের সদস্যদের প্রাণ।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং এটি কোনো পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিস ও প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান।
এ সময় তিনি জেলা প্রশাসকের মাধ্যমে পরিবারটিকে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সাবেক বিএনপি নেতা দিলদার হাওলাদার ও শ্রমিক দল নেতা আব্দুল মান্নান শেখ মানা। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।