র্যাব-পুলিশের যৌথ অভিযান: আলিয়াবাদের তিন খুনের আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাহেলা বেগম, আমেনা বেগম ও কাবুল নামের তিনজনকে হত্যা করা হয়। এ সময় রিয়াজ মোল্লা নামে একজন গুরুতর আহত হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের পর বর্তমানে তাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। সহকারী পুলিশ সুপার গাজী...
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকাশ মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশের যৌথ বাহিনী। আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার গদাধরডাঙ্গী গ্রামের একটি কলাবাগান থেকে তাকে আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে গদাধরডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাহেলা বেগম, আমেনা বেগম ও কাবুল নামের তিনজনকে হত্যা করা হয়। এ সময় রিয়াজ মোল্লা নামে একজন গুরুতর আহত হন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের পর বর্তমানে তাকে কোতোয়ালি থানায় রাখা হয়েছে। সহকারী পুলিশ সুপার গাজী মো. লুৎফর রহমান জানান, আটকের সময় অভিযুক্তের আচরণ অসংলগ্ন ছিল।
ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আকাশ মানসিক ভারসাম্যহীন। তবে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো নিগূঢ় রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই তাকে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।