ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষকে ফাঁসাতে বিএনপির অফিস ভাঙচুর, আহত ৫

Doinik Kumar
এপ্রিল ২২, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

বেলায়েত হোসেন, বোয়ালমারী
বোয়ালমারীর কমলেশ্বরদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিতভাবে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা বিল্লাল হোসেন ও জব্বার আলীর মধ্যে দীর্ঘদিনের জমিজমা বিরোধ নিষ্পত্তিতে গত শুক্রবার সালিশি বৈঠকের কথা ছিল। তবে বৈঠক শুরুর আগেই বিল্লাল হোসেনের অনুসারীরা প্রতিপক্ষের ১০-১২টি দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরদিন সন্ধ্যায় ভুক্তভোগীরা তালা খুললে বিল্লাল হোসেনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রিমন হোসেন ও আরিফ খালাসীসহ পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ রয়েছে, পরিস্থিতি ভিন্নখাতে নিতে বিল্লাল গংরা নিজেরাই বিএনপির অফিস ভাঙচুর করে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ও প্রতিপক্ষের ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালাচ্ছে।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।