ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বর্ষায় নৌকাই ছিল ভরসা: বোয়ালমারীতে অবশেষে ঘুচল কবরস্থানের পথকষ্ট

Doinik Kumar
এপ্রিল ১৯, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বেলায়েত হোসেন, বোয়ালমারী ■
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের পূর্ব কদমী হাজীবাড়ি কবরস্থানে যাওয়ার একমাত্র রাস্তাটি অবশেষে নির্মিত হয়েছে। দীর্ঘ বছরের জনভোগান্তি নিরসনে চলতি অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় মাটির রাস্তাটি নির্মাণ করেছে ইউনিয়ন পরিষদ।
গত বছর পর্যন্ত বর্ষা মৌসুমে এই এলাকায় কেউ মারা গেলে মরদেহ নৌকায় করে কবরস্থানে নিতে হতো। বিশেষ করে বর্ষাকালে পানির কারণে পথ না থাকায় স্থানীয়দের অবর্ণনীয় দুঃখ পোহাতে হতো।
স্থানীয় বাসিন্দা কালাম মোল্যা জানান, কবরস্থানটি হওয়ার পর থেকে বর্ষায় যাতায়াতে তাদের ব্যাপক কষ্ট ছিল, যা এই রাস্তার মাধ্যমে দূর হলো।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মিরাজ মৃধা ও ৯ নং ওয়ার্ডের মেম্বার সানোয়ার মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় রাস্তাটি সম্পন্ন হয়েছে।
এছাড়া ইউনিয়ন পরিষদের অবকাঠামো সংস্কারসহ কাটাগড় মাজারে শৌচাগার নির্মাণ করে জনসেবা নিশ্চিত করা হয়েছে। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।