ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পিয়ারপুরে ঔষুধ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ অর্থ ও স্বর্নালঙ্কার লুট

Doinik Kumar
এপ্রিল ৫, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

আরিফুজ্জামান লিটন
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের পিয়ারপুর এলাকায় এক গভীর রাতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিট থেকে সাড়ে ৩টার মধ্যে স্থানীয় ঔষধ ব্যবসায়ী বরুন ঘোষ ও তার ছোট ভাই ব্যাংক কর্মকর্তা শান্ত ঘোষের বাড়িতে এই হানা দেয় অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, তিন থেকে চারজনের একটি সশস্ত্র দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে বরুন ঘোষকে বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে নগদ ৪৪ হাজার টাকা ও প্রায় ৭ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরপর পার্শ্ববর্তী কক্ষে থাকা শান্ত ঘোষ ও তার স্ত্রীর কাছ থেকে আরও ১ লাখ ২৫ হাজার টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা। পালিয়ে যাওয়ার আগে দুষ্কৃতকারীরা ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়।
শনিবার সকালে পুলিশকে বিষয়টি জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।