নিজস্ব প্রতিবেদক
শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। তিনি মেলায় বিদ্যুৎ সাশ্রয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। রণো ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. হালিমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রায় ৪৫টি স্টলে বিভিন্ন অঞ্চলের পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা নির্ধারণ করা হলেও রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
