নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও কৃতি সন্তানদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে নবগঠিত সংগঠন ‘ফরিদপুর হেরিটেজ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। আগামীকাল ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের মিশন হাউজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মহতী উদ্যোগের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিত্ব মোঃ ইসমাইল জবিউল্লাহ।
ফরিদপুর হেরিটেজ মূলত জেলার প্রাচীন স্থাপত্য, দৃষ্টান্তপূর্ণ আলোকচিত্র, দুষ্প্রাপ্য গ্রন্থ এবং ন্যাতিমান ব্যক্তিদের স্মৃতি-স্মারক নিয়ে গবেষণা ও সংরক্ষণের কাজ করবে। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইদ্রিস আহমেদ এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব শহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও হেরিটেজের প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা এবং জনাব মোঃ নজরুল ইসলাম (পিপিএম)। আয়োজক কমিটির আহ্বায়ক মফিজ ইমাম মিলন জেলার এই ঐতিহাসিক যাত্রায় সংশ্লিষ্ট সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
