বোয়ালমারী থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী ফরিদপুর বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার থানা প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফরিদপুর পুলিশ সুপার পিপিএম জনাব নজরুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন ডহরনগর পুলিশ ফাড়ির আই সি আল আমিন এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে জালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে তাতে তৃতীয় পক্ষ ফায়দা লোটার জন্য দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে পারে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহবান এবং মাদক নির্মুল ও অপরাধীদের...
জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী
ফরিদপুর বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার থানা প্রাঙ্গনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ফরিদপুর পুলিশ সুপার পিপিএম জনাব নজরুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, সঞ্চালনায় ছিলেন ডহরনগর পুলিশ ফাড়ির আই সি আল আমিন এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে জালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকটের সৃষ্টি হয়েছে তাতে তৃতীয় পক্ষ ফায়দা লোটার জন্য দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করতে পারে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আহবান এবং মাদক নির্মুল ও অপরাধীদের ধরতে জিরো টলারেন্স ঘোষনা দেন। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন পুনাক এর সভাপতি জনাব কামরুন্নাহার পপি। ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম । সহকারী কমিশনার ভুমি শিব্বির আহমেদ। জয়নগর পুলিশ ফাড়ির আইসি মাহমুদুল ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।