ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

২৫ বছর পর বসতভিটায় হামলা: ভ্যানচালক ছেলেদের নিয়ে কোথায় যাবেন বৃদ্ধ হারেজ মোল্লা?

Doinik Kumar
মার্চ ১১, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

32

শিমুল পারভেজ টিটুল, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে দীর্ঘ ২৫ বছরের পুরনো বসতভিটা দখলের উদ্দেশ্যে এক বৃদ্ধের পরিবারে হামলা ও গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার ৮নং ওয়ার্ডের খালকুলা গ্রামে গত কয়েকদিন ধরে চলা এই ঘটনায় ভুক্তভোগী ৭৫ বছর বয়সী বৃদ্ধ মোঃ হারেজ মোল্লা ও তার ভ্যানচালক ছেলেরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আদালতের রায় পক্ষে থাকা সত্ত্বেও প্রভাবশালী চক্রের এমন অমানবিক উচ্ছেদের চেষ্টায় পরিবারটি এখন দিশেহারা।

ঘটনার বিবরণে জানা যায়, হারেজ মোল্লা ২০০২ সালে প্রতিবেশী সিরাজ মোল্লার কাছ থেকে ২২ শতাংশ জমি কেনার জন্য ৩৫ হাজার টাকা বায়না প্রদান করেন। দীর্ঘ সময় জমি রেজিস্ট্রি না করে তালবাহানা করায় ২০০৬ সালে ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপে স্টাম্পে বায়নানামা সম্পন্ন হয়। পরবর্তীতে সিরাজ মোল্লা জমিটি রেজিস্ট্রি না দিয়ে উল্টো হারেজ মোল্লাকে উচ্ছেদের জন্য আদালতে মামলা করেন। তবে ২০১২ এবং ২০২২ সালে দুই দফায় আদালত হারেজ মোল্লার পক্ষে রায় প্রদান করেন।

অভিযোগ উঠেছে, আদালতের রায় অমান্য করে সিরাজ মোল্লা ২০২৫ সালে ওই জমি গোপনে প্রতিবেশী মুসা নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। এরপর থেকেই হারেজ মোল্লার পরিবারকে উচ্ছেদের জন্য নানাভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ দুর্বৃত্তরা বসতভিটায় থাকা মূল্যবান মেহগনি গাছ কেটে ফেলেছে এবং বাড়িতে হামলা চালিয়ে বৃদ্ধের পরিবারকে ভিটেছাড়া করার চেষ্টা করছে।

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে বৃদ্ধ হারেজ মোল্লা বলেন, শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁইটুকু রক্ষায় তিনি পঁচিশ বছর ধরে লড়াই করছেন। তার ছেলেরা দিনভর ভ্যান চালিয়ে সংসার ও বাবার ওষুধের খরচ মেটায়। পৈত্রিক সূত্রে কোনো জমি না থাকায় এই ভিটেটিই তাদের একমাত্র আশ্রয়স্থল। বর্তমানে ঘরবাড়ি হারানোর ভয়ে পরিবারের নারী ও শিশুরা আতঙ্কিত। ভুক্তভোগী পরিবারটি এই ভূমিদস্যুতা রুখতে এবং ন্যায়বিচারের দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।