ঢাকাবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে রাতভর সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

13

মাদারীপুর জেলা শহরে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবারও ককটেল বিস্ফোরণ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার রাতে শহরের পূর্ব আমিরাবাদ ও ডিসি ব্রিজ এলাকায় ঘণ্টাব্যাপী চলা এই তাণ্ডবে পুরো শহরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার শুরু হয় পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা ও সোনালী পরিবহনের চালক কাওসার হোসেনকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, ডিসি ব্রিজ এলাকার একদল যুবক কাওসার ও তার স্ত্রীকে অতর্কিত মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। ​রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত চলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে পূর্ব আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরিত হয়। বিকট শব্দে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ দিগ্‌বিদিক ছুটতে থাকেন। জানমালের নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন এবং স্থানীয়রা ঘরের দরজা আটকে দেন। ডিসি ব্রিজ, কলেজ রোড এবং পূর্ব আমিরাবাদ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।