ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাতের স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Doinik Kumar
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

15

ফরিদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা শাহাদাত হোসেনের স্ত্রী তানিয়া আক্তার রুমার (৪৬) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরে মামলাটি করা হয়। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারার উল্লেখ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মোজাফিজ মামলাটির বাদী হিসেবে এজাহারে সই করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তানিয়া আক্তার তার ঘোষিত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন এবং সম্পদ বিবরণীতে প্রকৃত তথ্য গোপন করেছেন। দুদকের অনুসন্ধানে তার আয়-উৎস, ব্যাংক লেনদেন, সম্পত্তির রেকর্ড ও অন্যান্য আর্থিক নথিপত্র বিশ্লেষণ করে এসব অসংগতি ধরা পড়ে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপপরিচালক রতন কুমার দাস জানান, দীর্ঘ সময় ধরে যাচাই-বাছাই ও তথ্য বিশ্লেষণের পর আইন অনুযায়ী মামলাটি করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির বিষয়েও আইনগত পদক্ষেপ নেওয়া হতে পারে। মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে।

দুদক সূত্রে জানা যায়, অনুসন্ধানে তানিয়া আক্তার রুমার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৯৪৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে প্রায় ২৩ লাখ ৩২ হাজার ৯৮০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ উঠে এসেছে। তানিয়া আক্তার রুমা ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা এবং সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেনের স্ত্রী।

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার বা পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দুদকের এ মামলাকে ঘিরে ফরিদপুরের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।