ঢাকাশনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার-২০২৬ সফলভাবে সম্পন্ন জাহানারা আনোয়ার মীরা

Doinik Kumar
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

30

ব্যাপ্টিস্ট এইড-এর পরিচালনায় বিডি০৩৩৭ প্রকল্পের উদ্যোগে গত ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ এলাকায় অবস্থিত প্রকল্পের নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনার আয়োজন করা হয়।

“Growth through Skills and Empowerment” প্রতিপাদ্যে আয়োজিত এই সেমিনারে বিডি০৩৩৭ প্রকল্পের আওতাভুক্ত ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী ৫০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের ব্যবস্থাপক, কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর বিডি০৩৩৭ প্রকল্পের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব জুলিয়েট রুমা বালা । তিনি অংশগ্রহণকারী যুবক-যুবতীদের বিভিন্ন দক্ষতা অর্জনের মাধ্যমে ক্যারিয়ার উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং তাদেরকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান। তিনি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আত্মউন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন কৌশল তুলে ধরেন। বিশেষ করে Holland Code (RIASEC) মডেলের আলোকে গ্রুপ ও ব্যক্তিগত কর্মশালা পরিচালনা করেন, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আগ্রহ, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী উপযুক্ত ক্যারিয়ার পথ চিহ্নিত করার দিকনির্দেশনা লাভ করেন।
তিনি লক্ষ্য নির্ধারণ, বাস্তবসম্মত ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়ন এবং কার্যকর সিভি/রিজিউমে প্রস্তুতির কৌশল বিস্তারিতভাবে উপস্থাপন করেন। অনুপ্রেরণামূলক আলোচনায় তিনি বিশিষ্ট বাংলাদেশি উদ্যোক্তা বিবি রাসেলের জীবনসংগ্রাম ও বিশ্বব্যাপী বাংলাদেশি শিল্পকে পরিচিত করার প্রচেষ্টার উদাহরণ তুলে ধরে যুবদের উৎসাহিত করেন।
বিকাল ৩টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রকল্পের কর্মকর্তা প্রসূন চক্রবর্তীর দক্ষ সঞ্চালনায় সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজক সূত্রে জানা যায়, বিডি০৩৩৭ প্রকল্পটি কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অধীনে শিশু ও মায়েদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। প্রকল্পের মাধ্যমে পুষ্টি, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, খাদ্য নিরাপত্তা, গুণগত শিক্ষা, জীবিকা ও যুব উন্নয়ন, জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস—এই আটটি মৌলিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চলছে। সুবিধাবঞ্চিত শিশু, যুব ও তাদের পরিবারের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই ভবিষ্যৎ গঠনে প্রকল্পটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।
প্রকল্পভুক্ত যুবরা ২২ বছর বয়স পর্যন্ত সুবিধা ভোগ করতে পারবেন। এরপর একটি পরিকল্পিত প্রক্রিয়ার (Plan Exit) মাধ্যমে তাদের উত্তরণ ঘটানো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে স্পন্সরপক্ষ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারের সমাপনী বক্তব্যে প্রকল্পের ব্যবস্থাপক মি: বীরবল বৈদ্য অংশগ্রহণকারী যুবদের উদ্দেশে বলেন, সেমিনারে আলোচিত শিক্ষণীয় বিষয়গুলো বাস্তব জীবনে প্রয়োগ করে আত্মবিশ্বাসের সঙ্গে ক্যারিয়ার গঠনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি সকলের সফলতা কামনা করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
এই সেমিনার যুবদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।