ঢাকাবৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করায়, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Doinik Kumar
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

13

ফরিদপুরের ভাঙ্গায় ফসলি জমির মাটি (টপসয়েল) কেটে ইটভাটায় বিক্রি করায় রোকন খাঁ (৪৭) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে মাটি কেটে ইটভাটা বিক্রি করবে না শর্তে তিনি মুচলেকাও দিয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়ামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত রোকন খাঁ ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামের ফজলে খাঁর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সোনামুখী গ্রামে কৃষি জমির উপরিভাগ ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে কর্তন করায় এবং বাণিজ্যিকভাবে ওই মাটি বিক্রি করায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. রোকন খাঁ নামের একজনকে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা এবং বাণিজ্যিক ভিত্তিতে বিক্রির অপরাধে হাতেনাতে আটক করা হয়।

অভিযুক্ত রোকনের অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাদরুল আলম সিয়াম বলেন, অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ বা টপসয়েল কর্তন কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।