ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভোটের পরিবেশ নষ্ট করতে কালো টাকা ছড়ানো হচ্ছে: শহিদুল ইসলাম বাবুল

Doinik Kumar
জানুয়ারি ৩১, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

20

ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ভোটের পরিবেশ নষ্ট করতে কালো টাকা ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার  সদরপুর উপজেলা সদর বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ভোটাররা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। এই নির্বাচনে ভোট দেওয়ার জন্য অধির আগ্রহে রয়েছে। যেভাবে সবার সাড়া পাচ্ছি তাতে বিপুল ভোটে ধানের শীষ বিজয়ী হবে।

বিএনপি প্রার্থী বলেন, নির্বাচনি প্রচারণার আড়ালে ভোটারদের দ্বারপ্রান্তে ওই সব কালো টাকা বিতরণের পাশাপাশি ভোটারদের বাড়ি গিয়ে এনআইডি কার্ড সংগ্রহ, বিকাশ নম্বর সংগ্রহও করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা সিন্ডিকেট করে তাদের লোক দিয়ে টাকার ব্যাগ নিয়েও মাঠে পাঠিয়ে দিচ্ছেন। নির্বাচনি পরিবেশকে প্রভাবিত করতে একটি পক্ষ গোপনে অর্থ বিতরণ করছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।

এ সময় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।