ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে চুরি যাওয়া গরুর মাংসের সন্ধান মিলল দোকানে, এক কসাই আটক

Doinik Kumar
জানুয়ারি ৩১, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

20

শরীয়তপুরে চুরি হওয়া গরুর মাংসসহ এক কসাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শুক্রবার দুপুরে সদর উপজেলার গঙ্গানগর বাজারে ঘটনা ঘটে। সময় মূল হোতা অন্য দুই সহযোগীসহ পালিয়ে গেলেও পুলিশ কাওসার মাদবর (২২) নামে একজনকে গ্রেফতার করেছে।

ভুক্তভোগী রশিদ খলিফার স্ত্রী আয়না মতি জানান, বৃহস্পতিবার রাতে তাদের দুটি গরু চুরি হয়। গরু খুঁজতে তিনি বোরকা পরে ছদ্মবেশে গঙ্গানগর বাজারের কসাইদের দোকানে নজরদারি শুরু করেন। একপর্যায়ে কসাই আব্দুর রাজ্জাক মাদবরের দোকানে গরুর চামড়া দেখে নিজের গরু শনাক্ত করেন তিনি। তার চিৎকার শুনে বাজারের লোকজন এগিয়ে এলে মূল হোতা আব্দুর রাজ্জাক তার সহযোগী হেলাল কৌশলে পালিয়ে যায়। তবে দোকান থেকে তাদের কর্মচারী কাওসার মাদবরকে ধরে ফেলে স্থানীয়রা।

খবর পেয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির এসআই সুজন সিকদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাংসসহ কাওসারকে আটক করে। আটক কাওসার জাজিরা উপজেলার কেবলনগর এলাকার বাসিন্দা। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, চুরি হওয়া গরুর মাংসসহ একজনকে আটক করা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের দাবি, কসাই আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে এলাকা থেকে গরু চুরি করে জবাই করে মাংস বিক্রি করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে সে অধরা ছিল। ভুক্তভোগী নিয়ামত বেপারী জানান, আট মাস আগে তার দুটি গরু চুরির ঘটনায় তিনি থানায় অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। কুখ্যাত এই চোর চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।