ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় নিজের পেটে ছুরি ঢুকিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

Doinik Kumar
জানুয়ারি ৩১, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

21

ফরিদপুরের সালথায় নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে মো. জুবায়ের ব্যাপারী (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ব্যাপারী সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া গ্রামের আক্কাস ব্যাপারীর ছেলে। তিনি নানা রোগ আর মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে দাবি করেছেন তার পরিবার।

নিহতের বাবা আক্কাস ব্যাপারী বলেন, আমার ছেলে নানা রোগে আক্রান্ত ছিল। সম্প্রতি তার পেট ফুলে গিয়েছিল। পেটে যন্ত্রণা করত। আমাদের ধারণা, পেটের যন্ত্রণা সইতে না পেরে নিজের পেটে নিজেই ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে জুবায়ের।

মুরাদ হোসেন নামে পুটিয়া বাজারের এক দোকানদার বলেন, আমি দোকানের বেচা-কেনা নিয়ে ব্যস্ত ছিলাম। এ সময় জুবায়ের দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি ছুরি নিয়ে নিজের পেটে নিজেই ঢুকিয়ে দেয়। পরে তার বাবা এসে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিল ও অসুস্থ ছিল। সকালে ছুরি দিয়ে তিনি নিজের পেটে নিজেই আঘাত করেন।

এতে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।