ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আইজদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Doinik Kumar
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

41

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর | ২৮ জানুয়ারি, ২০২৬

ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সিএনবি ঘাট সংলগ্ন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বার্ষিক এই ক্রীড়া উৎসবে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন দেশীয় ও মজার খেলায় শিক্ষার্থীরা তাদের নৈপুণ্য প্রদর্শন করে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- ডিক্রিরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. হায়দার আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মজিবুর রহমান, ছাত্রনেতা জহুরুল হক শোভন

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে।” সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষিকা আফরোজা বেগম বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।